দৈনিক পঞ্জিকা — ৮ বৈশাখ
তারিখ
৮ বৈশাখ, ভাঃ ২ বৈশাখ, ২২ এপ্রিল, ৮ বহাগ, সংবৎ ৫/৬ বৈশাখ সুদি, ৪ জেঙ্কদ।
সূর্যোদয় ও সূর্যাস্ত
সূঃ উঃ ৫।১৬, অঃ ৫।৫৭।
বার ও তিথি
বুধবার, পঞ্চমী প্রাতঃ ৬।১ পরে ষষ্ঠী রাত্রি ৩।৪২।
নক্ষত্র
আর্দ্রানক্ষত্র রাত্রি ২।৫৭।
যোগ
অতিগণ্ডযোগ দিবা ১।৪২।
করণ
বালবকরণ প্রাতঃ ৬।১ গতে কৌলবকরণ অপরাহ্ণ ৪।৫২ গতে
তৈতিলকরণ রাত্রি ৩।৪২ গতে গরকরণ।
জন্মফল
মিথুনরাশি শূদ্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ।
নরগত অষ্টোত্তরী চন্দ্রের ও বিংশোত্তরী রাহুর দশা।
রাত্রি ২।৫৭ গতে দেবগণ বিংশোত্তরী বৃহস্পতির দশা।
মৃত্যু দোষ
দোষ নাই। রাত্রি ২।৫৭ গতে দ্বিপাদদোষ।
রাত্রি ৩।৪২ গতে ত্রিপাদদোষ।
যোগিনী
দক্ষিণে, প্রাতঃ ৬।১ গতে পশ্চিমে, রাত্রি ৩।৪২ গতে বায়ুকোণে।
কালবেলা
৮।২৪ গতে ১০।১ মধ্যে ও ১১।৩৬ গতে ১।১১ মধ্যে।
কালরাত্রি
২।২৬ গতে ৩।৫১ মধ্যে।
যাত্রা
যাত্রা নাই।
শুভ কর্ম
দীক্ষা।
বিবিধ
ষষ্ঠীর একোদ্দিষ্ট ও সপিণ্ডন।
চন্দনষষ্ঠী।
মাসদগ্ধা, ত্র্যহস্পর্শ।
স্নানদানে সহস্রগুণফল।
বিশেষ দিবস
বসুন্ধরা দিবস (২২ এপ্রিল)।
শ্রীশ্রীব্রজবাসী ভাণ্ডারী দাস গোস্বামীর তিরোধান দিবস।
অমৃতযোগ
দিবা ৬।৪৭ মধ্যে ও ৯।২২ গতে ১১।৬ মধ্যে
৩।২৬ গতে ৫।১০ মধ্যে
রাত্রি ৬।৪৭ গতে ৯।০ মধ্যে
১।২২ গতে ৫।১৫ মধ্যে
মাহেন্দ্রযোগ
দিবা ১।৪৩ গতে ৩।২৭ মধ্যে
রাত্রি ৯।০ গতে ১০।২৭ মধ্যে
রাশিফল
মেষ ভ্রমণ
বৃষ শান্তি
মিথুন ভয়
কর্কট প্রাপ্তি
সিংহ শান্তি
কন্যা ভয়
তুলা ভ্রমণ
বৃশ্চিক ব্যথা
ধনু ক্ষতি
মকর মনোবাঞ্ছাপূর্ণ
কুম্ভ স্নেহবৃদ্ধি
মীন শান্তি
গ্রহস্ফুট
র ১ চং ৬ মং ২৬ বু ২৭ বৃ ৭ শু ৩ শ ২৬ রা ২৪ কে ১১