আজকের পঞ্জিকা ও তথ্য
আজকের পঞ্জিকার বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো। তিথি, নক্ষত্র, যোগ, করণ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য দেখতে ছবিটি পড়ুন।
আজকের বিশেষ তথ্য
- তিথি ও নক্ষত্র তথ্য
- রাশিফল
- উৎসব ও মেলা
- জন্ম-মৃত্যু তথ্য
এই পোস্টে আজকের পঞ্জিকার সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। নিয়মিত আপডেট পেতে আমাদের ব্লগটি ফলো করুন।
১৬ এপ্রিল পঞ্জিকা | ২ বৈশাখ | আজকের তিথি, রাশিফল ও উৎসব
২ বহাগ, সংবৎ ১৪ বৈশাখ বদি, ২৭ শওয়াল
আজকের সময়
- সূর্যোদয় — ৫:২১
- সূর্যাস্ত — ৫:৫৪
- বার — বৃহস্পতিবার
- তিথি — চতুৰ্দ্দশী (রাত্রি ৭:৬)
- নক্ষত্র — উত্তরভাদ্রপদ (দিবা ১২:৫১)
- যোগ — ইন্দ্রযোগ (দিবা ৯:৩৫)
- করণ — বিষ্টিকরণ (দিবা ৭:৪৫)
জন্ম ও মৃত্যু
জন্মে—মীনরাশি বিপ্রবর্ণ নরগণ অষ্টোত্তরী শুক্রের ও বিংশোত্তরী শনির দশা, দিবা ১২।৫১ গতে দেবগণ বিংশোত্তরী বুধের দশা।
মৃতে—দোষ নাই।
বিশেষ সময়
- যোগিনী — পশ্চিমে, রাত্রি ৭:৬ গতে ঈশানে
- কালবেলাদি — ২:৪৬ গতে ৫:৫৪ মধ্যে
- কালরাত্রি — ১১:৩৮ গতে ১:৩ মধ্যে
শুভকর্ম — নাই
বিবিধ
চতুৰ্দ্দশীর একোদ্দিষ্ট ও সপিণ্ডন। রাত্রি ৭।৬ মধ্যে প্রায়শ্চিত্ত নিষেধ। অমাবস্যার নিশিপালন। শ্রীশ্রীদেবীর দ্যুতিযোগযাত্রা।
আজকের বিশেষ দিবস
- ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণানের তিরোধান দিবস
- স্বাধীনতা সংগ্রামী উল্লাসকর দত্তের জন্মদিবস
- শ্রীঅদ্বৈত মল্লবর্মণের প্রয়াণ দিবস
ধর্মীয় অনুষ্ঠান
আগরতলাস্থিত ভোলানন্দ সেবাশ্রমে স্বামী ভোলানন্দ গিরি মহারাজের তিরোভাব তিথি উপলক্ষে মহোৎসব।
হরিদ্বার আশ্রমে পূজাপাঠ ও মহোৎসব।
স্বামী ধনঞ্জয়দাসজী কাঠিয়াবাবা মহারাজের মহাপ্রয়াণ তিথি।
শ্রীশ্রী আশুতোষ পরমহংসজীর জন্মতিথি উপলক্ষে শ্যামচতুর্দশী মহোৎসব।
বিশেষ যোগ
- মাহেন্দ্রযোগ — ৬:৪৬ - ১২:৫১
- অমৃতযোগ — ১২:৪০ - ২:৫৩
বাংলার উৎসব ও মেলা
দক্ষিণ ২৪ পরগণা জেলার বিষ্ণুপুর থানার নাদাভাঙ্গা গ্রামে গোষ্ঠযাত্রা উৎসব ও মেলা।
অসম — শিক্ষাবিদ শরৎচন্দ্র গোস্বামী ও ডঃ হেরম্বকান্ত বরপূজারীর স্মৃতিদিবস।
কাহারপারা বেছেরিয়া কীৰ্ত্তন ঘরত অখণ্ড গীতাপাঠ।
আজকের রাশিফল
বৃষ — আনন্দ
মিথুন — কষ্ট
কর্কট — প্রেম
সিংহ — বিচ্ছেদ
কন্যা — অপবাদ
তুলা — অপবাদ
বৃশ্চিক — নিরানন্দ
ধনু — হারানো দ্রব্য প্রাপ্তি
মকর — অশান্তি
কুম্ভ — যশ
মীন — স্বাস্থ্য ও অর্থলাভ
গ্রহস্ফুটের নক্ষত্র সংখ্যা
র ১, চং ২৬, মং ২৬, বু ২৬, বৃ ৭, শু ২, শ ২৬, রা ২৪, কে ১১
